ক্যানিংয়ে শুরু হলো ‘জল স্বপ্ন’ প্রকল্প

দি নিউজ লায়ন ; সকলের জন্য পরিচ্ছন্ন পরিস্রুত পানীয় জল এই লক্ষ্যে ক্যানিংয়ে শুরু হলো 'জল স্বপ্ন' প্রকল্প।সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি অঞ্চলের ট্যাংরাখালি এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে জল স্বপ্ন প্রকল্পের পরিশ্রুত পানীয় জল সরবরাহ শুভ উদ্বোধন করে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল।
পানীয় জলের সংকটে পড়ে তালদি গ্রাম পঞ্চায়েতের আঁধলা মৌজায় প্রায় ১৭০০ পরিবারের নয় হাজার মানুষজন।২০১৭ সালে ‘জল স্বপ্ন’ প্রকল্পে এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়।আর প্রকল্প ব্যয় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে চালু হল পরিশ্রুত পানীয় জল সরবরাহ।ফলে উপকৃত হবে হাজার হাজার মানুষজন। হয়েছিল।
স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী র ‘জল স্বপ্ন’ প্রকল্পে বিনামূল্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পে উপকৃত হবে এলাকার মানুষজন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,জনস্বাস্থ্য কারিগরী দফতরের অ্যাসিষ্ট্যান্ড ইঞ্জিনিয়ার তাপস মল্লিক প্রমুখ।
Post a Comment